জেলার খবর

কক্সবাজারে অগ্নিকাণ্ডে নিহত দুই বোনের পাশাপাশি দাফন সম্পন্ন

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুই বোন মালিহা ও নাবিলার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরে বাউসাইদ প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাঁদের পাশাপাশি দাফন করা হয়।

নিহত মালিহা ও নাবিলা উপজেলার মামুদনগর ইউনিয়নের বাউসাইদ গ্রামের বাসিন্দা এবং সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি হুমায়ুন কবিরের ভাই মামুনুর রশীদ মামুনের মেয়ে। তাঁদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের উখিয়ার ইনানীতে অবস্থিত ওই রেস্টুরেন্ট ও রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ছয়জনসহ একাধিক ব্যক্তি প্রাণ হারান। অগ্নিকাণ্ডে দুই বোনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়। মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। মালিহা ও নাবিলার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।



সালাউদ্দিন/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *