জেলার খবর

জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত :
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান এবং দোয়া মাহফিলের আয়োজন করে জয়পুরহাট জেলা যুবদল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ কবীর শুভ্র, যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব শরিফুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, মহিদুল ইসলাম খান রাজিব, রেজহাত হোসেন রনি, শাকিল আহমেদ, শাজাহান, ফজল, বশির; জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মামুনুর রশীদ প্রধান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, সাবেক সহ-সভাপতি রাজীব এবং সাবেক দপ্তর সম্পাদক রাসেল আহমেদ আকাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পতাকা উত্তোলন ও প্রতিকৃতিতে মাল্যদান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেলে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন জেলা যুবদলের আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ কবীর শুভ্র।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *