জেলার খবর

সাতক্ষীরায় নিখোঁজের চারদিন পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

প্রকাশিত :
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
/
১১ বার সংবাদটি দেখেছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে নিখোঁজের চারদিন পর ধানক্ষেত থেকে মনোরঞ্জন মন্ডল (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে স্থানীয়রা যাদা-ঘোলের চক গ্রামের ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। নিহত মনোরঞ্জন মন্ডল ওই গ্রামের মৃত বেগমবার মন্ডলের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শাহনুর রহমান জানান, মনোরঞ্জনের স্ত্রী বুদ্ধি প্রতিবন্ধী এবং তার সন্তানেরা বাইরে কাজ করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চারদিন আগে তিনি নিজের কৃষি জমিতে কীটনাশক স্প্রে করতে গিয়েছিলেন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। গত ২৫ অক্টোবর থেকে স্বজনরা তাকে খুঁজতে শুরু করেন।

এ বিষয়ে জানতে কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



সালাউদ্দিন/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *