জেলার খবর

শেরপুরে মোবাইল ফোন ব্যবহারে বারণ করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত :
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
/
১১ বার সংবাদটি দেখেছে

বগুড়ার শেরপুরে মায়ের শাসনে অভিমান করে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাই কান্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম হালিমা খাতুন (১৩)। সে স্থানীয় কানাই কান্দর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং ওই এলাকার আবদুল হান্নানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে ঘরে বসে মোবাইল ফোন ব্যবহার করছিল হালিমা। এ সময় তার মা এসে মোবাইল ফোন রেখে পড়ালেখা বা অন্য কাজের কথা বলে তাকে শাসন করেন। এতে মায়ের ওপর অভিমান করে সে নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্বজনেরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *