অপরাধ

রাজধানীর পূর্ব নাখালপাড়ায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

রাজধানীর পূর্ব নাখালপাড়ার একটি বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর স্বামী আরিফ ও তার স্কুল পড়ুয়া দুই ছেলেকে  জিজ্ঞাসাবাদের জন্য শিল্পাঞ্চল থানায় নিয়ে যায় পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পূর্ব নাখালপাড়ার ৩০০/বি ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। নিহতের গ্রামের বাড়ি দিনাজপুর জেলা এবং নিহত নারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন নিহতের শাশুড়ি ও দেবর।

এ ঘটনায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও দুই শিশু সন্তানকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে ।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *