জেলার খবর

শ্রমিক নেতা ইয়াকুব আলীর উপর হামলার প্রতিবাদ ও নিন্দা

প্রকাশিত :
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
/
১৫ বার সংবাদটি দেখেছে

গাজীপুরের সী স্টেজ বিডি লিমিটেডের ক্ষনিকের দীর্ঘদিনের বকেয়া পাওনা যায় দাবিতে যখন শ্রমিকরা সংগ্রাম করছিল তখন সাহায্যের হাত বাডিয়ে দিয়ে ছিলেন শ্রমিক নেতা ইয়াকুব আলী। এই অপরাধের কারণে তার উপরে মালিকপক্ষের গুন্ডারা হামলা চালিয় তাকে আহত করা হয়।

ইয়াকুব আলীর উপরে বর্বর রচিত হামলার প্রতিবাদ জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৭ই অক্টোবর ২০২৬ইং রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপিত করেন জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের ভাজ আব্দুল্লার বাসির শ্রমিক নেতা ফাতেমা বেগম, খোকন আহমেদ, ফরিদুল ইসলাম, রোকেয়া পারভিন। মো ইয়াকুব আলী,শফিউল আলম মিজানুর রহমান শিকদার, ইদ্রিস আলী, আবু সালেহ প্রমূখ।

এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ১৫ অক্টোবর ২০২৬ ইং এই ঘটনা ঘটে। উল্লেখ্য, ইয়াকুব আলী জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক।

প্রতিবাদ সমাবেশের সভাপতির ভাষণে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন বলেন, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী যে সকল কারখানায় বেসিক ইউনিয়ন থাকবেনা সেই সকল কারখানার শ্রমিকদের জাবিয়া যায় এর ক্ষেত্রে নিবন্ধনকৃত ট্রেড ইউনিয়ন ভূমিকা পালন করতে পারবে। ইয়াকুব আলী জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে মালিকদের গুন্ডা দ্বারা আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রকাশ করছে। তিনি আরও বলেন এই পক্ষ থেকে হামলা কারীদের বিরুদ্ধে গাজীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করছে সক্ষম না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন অবিলম্বে আসামীদেট গ্রেফতার করে বিচার করতে হবে। অন্যথায় এর দায় দায়িত্ব মালিক পক্ষকে বহন করতে হবে।

ফেডারেশনের নারী ও যুব কমিটি গঠন :

আসন্ন গার্মেন্ট শ্রমিকদের মজুরি আন্দোলনে যথাযোগ্য ভূমিকা পালন করার জন্য জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নারী ও যুব কমিটির গঠন করা হয়েছে। গতকাল তোপখানা রোডে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।

নারী কমিটি : বিশিষ্ট শ্রমিক নেত্রী ফাতেমা বেগমকে আহ্বায়ক ও ফাতেমা পারভীনকে সদস্য সচিব করে ২১ সদস্য একটি কমিটি গঠন করা হয়।



সালাউদ্দিন/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *