জেলার খবর

মহাষ্টমীতে নড়াইলে কুমারি পূজা, সকল মন্দিরে উৎসবের আমেজ

প্রকাশিত :
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

আজ মহাঅষ্টমী। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে নড়াইলে কুমারী পূজাকে ঘিরে মন্দিরে মন্দিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। জেলার বিভিন্ন পূজামণ্ডপে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। এই অষ্টমিতে অশুর নিধনের জন্য অল্পবয়সী কন্যাশিশুকে প্রতীকী দেবী রূপে পূজা করা, ভক্তদের প্রার্থনা আর দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে নড়াইল শহরের সূর্যেসন সংঘ পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ। কিশোরীকে মাতৃরুপে কুমারী সাজিয়ে মন্দিরে মন্দিরে চলে পূজা অর্চনা ও দেবীর আরাধনা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই পূজা দেখতে সূর্যেসন সংঘ পূজামণ্ডপে ভিড় করেন নানা বয়সী মানুষ। কুমারী পূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপে ভক্তদের সমাগম ঘটে। এ সময় উলুধ্বনি ও দেবী দুর্গা এবং কুমারী দেবীর জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। ঢাক, ঢোল, ঘণ্টা ও শঙ্খধ্বনিতে পূজামণ্ডপে ছড়িয়ে পড়ে ধর্মীয় আবহ।

মহাষ্টমীর অন্যতম ধর্মীয় আচার কুমারী পূজা। এ পূজায় একটি কন্যাশিশুকে দেবীর প্রতীকী রূপে সাজিয়ে পূজা করা হয়। পূজার আগে এক কন্যাশিশুকে নতুন পোশাক পরিয়ে সুসজ্জিত আসনে বসানো হয়। পূজারী পুরোহিতের মন্ত্রোচ্চারণে শুরু হয় পূজা অর্চনা। কুমারীর বয়স ১৬বছরের মধ্যে হয়। দেবী দুর্গার রূপে সজ্জিত হয়ে এক কন্যাশিশুকে পূজা করা হয়। অর্ঘ্য নিবেনের পর দেবীর গলায় পরিয়ে দেওয়া হয় পুষ্পমালা। লাল শাড়ি পরিহিত কুমারী দেবীর দুই হাতে ছিল দুটি পদ্মফুল। ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে প্রার্থনা করেন।

প্রতিবছর দুর্গাপূজার মহাষ্টমীতে নড়াইল শহরের সূর্যেসন সংঘ পূজামণ্ডপ, রামকৃষ্ণ মিশন ও মঠে কুমারী পূজা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ভক্ত ও দর্শনার্থীরা। এবারও পরিবারের সদস্যদের সঙ্গে পূজা দেখতে আসেন অনেকে। কেউ এসেছেন মা-বাবার সঙ্গে, কেওবা দিদার হাত ধরে। কুমারী পূজাকে ঘিরে তাঁদের মধ্যে দেখা যায় আনন্দ ও উৎসাহ।

বছরের এই বিশেষ দিনে দেবীর কাছে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন ভক্তরা। ভক্তদের বিশ্বাস এই কুমারী পূজার মাধ্যমে সমাজে নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান আর ভক্তদের উপস্থিতিতে নড়াইলে শারদীয় দুর্গোৎসব পেয়েছে উৎসবের বাড়তি মাত্রা। এ বছর নড়াইল জেলার তিন উপজেলায় মোট ৫৪৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ২৪৯টি, লোহাগড়া উপজেলায় ১৫০টি এবং কালিয়া উপজেলায় ১৪৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *