জেলার খবর

হাদিরায় আল হেলালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

প্রকাশিত :
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

টাঙ্গাইলের গোপালপুরে ১ হাজার ৩৪ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে সুখী পল্লীমা সোসাইটি। এ ছাড়া ছানি অপারেশনের জন্য ৩০৫ জন রোগীকে বাছাই করা হয়েছে। বাছাইকৃত রোগীদের ঢাকায় নিয়ে বিনামূল্যে অপারেশন করানো হবে।

শনিবার (১৭ অক্টোবর) উপজেলার হাদিরা হাতেম আলী উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সুখী পল্লীমা সোসাইটির চেয়ারম্যান এস এম আল হেলালের উদ্যোগে বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে সাতজন চিকিৎসক সেবা দেন।

ক্যাম্পে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা ও পরামর্শের পাশাপাশি ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ এবং কালো চশমা দেওয়ার ব্যবস্থা ছিল।

সোসাইটির চেয়ারম্যান এসএম আল হেলাল জানান, ক্যাম্পে ছানি অপারেশনের জন্য বাছাই করা ৩০৫ জন রোগীকে ঢাকায় নিয়ে ফ্যাকো পদ্ধতিতে বিনামূল্যে অপারেশন করানো হবে। এ উদ্যোগের মাধ্যমে এলাকার অসচ্ছল ও চক্ষু সমস্যায় ভোগা মানুষদের চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *