
কোনো যোগ্য পরিবার যেন বাদ না পড়ে, ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণে ওয়াদুদ ভূঁইয়া
খাগড়াছড়িতে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া এমপি বলেন, ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমুখী পদক্ষেপ। মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের ওপরই এই কর্মসূচির প্রকৃত সফলতা নির্ভর করছে। কোনো যোগ্য পরিবার যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রেখে শতভাগ স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে তিনি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নির্দেশ দেন।’
প্রশিক্ষণ কর্মশালায় খাগড়াছড়ি জেলা সমাজ সেবা উপ পরিচালক ওয়ালী উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী এবং বিভিন্ন ইউনিয়নের সুপারভাইজাররা অংশ নেন। প্রশিক্ষণ শেষে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় করণীয় ও কৌশল সম্পর্কে বিশদ দিকনির্দেশনা দেওয়া হয়।
বাপ্পি/সা.এ
মন্তব্য
0 টি মন্তব্য