জেলার খবর

নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ

প্রকাশিত :
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ী পাড়া (লিচু বাগান) এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা এসব মদের আনুমানিক মূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে ময়মনসিংহের বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ বলেন, বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি।



সালাউদ্দিন/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *