জেলার খবর

নালিতাবাড়ীতে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত

প্রকাশিত :
রোববার, ৪ অক্টোবর, ২০২৬
/
১০ বার সংবাদটি দেখেছে

শেরপুরের নালিতাবাড়ীতে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার মালিঝি নদী, চেল্লাখালী নদী ও একটি প্রাতিষ্ঠানিক পুকুরে মোট ৭৫ কেজি কার্প জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও নয়াবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ানসহ সংশ্লিষ্ট এলাকাবাসী।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *