জেলার খবর

জয়পুরহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত

প্রকাশিত :
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
/
১৬ বার সংবাদটি দেখেছে

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মডেল মসজিদ কমপ্লেক্সের সামনে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ. কে. এম. মনিরুজ্জামান,এসো এনজিওর নির্বাহী পরিচালক ও জেলা এনজিও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মতিনুর রহমান মতিন,বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাই, জেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক মোহফেল উদ্দিন।

বক্তব্যে বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তারা তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। জীবনের শেষভাগে এসে তাদের সম্মানজনক ও সুরক্ষিত জীবন নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বক্তারা প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা এবং অধিকার রক্ষায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।



সালাউদ্দিন/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *