জেলার খবর

নাগরপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত :
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
/
১৩ বার সংবাদটি দেখেছে

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর পক্ষ থেকে এবং জেলা কমান্ড্যান্ট এর নির্দেশনায় বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে।

সোমবার সকালে উপজেলার সহবতপুর ইউনিয়ন, চেচুয়াজানী তালতলা কাঁচা রাস্তায় এ বৃক্ষরোপণ করা হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার উদ্যোগে বৃক্ষরোপণ করেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আমিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, প্রশিক্ষক রাশেদা খাতুন, ইউনিয়ন ভিডিপির দল নেতা মো. ফরিদ হোসেন, আব্দুল্লাহ্ ভূঁইয়া, দলনেত্রী নূরজাহান, পারভিন সহ আনসার ও ভিডিপির সঞ্জীবনী প্রজেক্টের সদস্যরা।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *