জেলার খবর

কুমিল্লা সীমান্তে ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রকাশিত :
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
/
১৫ বার সংবাদটি দেখেছে

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৪৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থান থেকে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা গেছে, জব্দ করা শাড়ির সর্বমোট সিজার মূল্য ৪৩ লাখ ৬০ হাজার টাকা। জব্দ করা মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *