জেলার খবর

রাজধানীতে পর পর পাঁচ ককটেল বিস্ফোরণের খবর

প্রকাশিত :
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

রাজধানীর যাত্রাবাড়ীতে পর পর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী মোড়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ বলেন, কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে জানতে চাইলে তিনি বলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।



সালাউদ্দিন/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *