জেলার খবর

৭ দফা দাবিতে লালমনিরহাটেও দলিল লেখকদের সমাবেশ

প্রকাশিত :
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

সাত দফা দাবিতে সারা দেশের ন্যয় লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের রেলওয়ে মুক্তমঞ্চে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে সদর সাব রেজিষ্ট্রি অফিস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জেলার পাঁচ উপজেলা দলিল লেখক সমিতির দলিল লেখকরা অংশ নেন।

এ সময় বক্তারা ৭ দফা দাবীসহ দলিল লেখকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সংগঠনের সাত দফা দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ও করণীয় নিয়েও আলোচনা করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. আবু বকর সিদ্দিক।

সদর দলিল লেখক সমিতির সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব ও জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হামিদুর রহমান, বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব ও জেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, সহ-সভাপতি আশরাফুল আলম, সহ-সভাপতি ও তুষভান্ডার দলিল লেখক সমিতির সভাপতি এ.টি.এম মুসা শামীম এবং জেলা দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও হাতীবান্ধা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমূখ।

সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম লিখন।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *