ক্যাম্পাস

জবি ছাত্রদলের দুই নেতাকে শোকজ

প্রকাশিত :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাতে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় সংগঠনটির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

শোকজ পাওয়া দুই নেতা হলেন—জবি ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার ও ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি।

কেন্দ্রীয় সংসদের দেওয়া নোটিশে ওই ঘটনায় দায়িত্বশীল পদে থাকা অবস্থায় তাদের ভূমিকা ও সংশ্লিষ্টতার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই সঙ্গে, কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশনায় এ নোটিশ দেওয়া হয়েছে।



রোহান/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *