সারাবিশ্ব

সৌদি আরবে ‘রেড অ্যালার্ট’ ঘোষণা

প্রকাশিত :
রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
/
১৮ বার সংবাদটি দেখেছে

সৌদি আরবে ফের হুথি হামলার আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত ও আবহা এলাকায় জরুরি সতর্কতা জারি করেছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়।

এদিকে, ইয়েমেন সরকারের বিমানবাহিনী জানিয়েছে, তারা দেশটির ধুবাব ও মোচা এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় হুথিদের সরঞ্জাম, সমাবেশ ও সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইয়েমেন সরকার।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে আকস্মিক সামরিক অভিযানের মাধ্যমে মোচা দখলে নেয় হুথিরা। এর ফলে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বড় একটি অংশে হুথিদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত ও শক্তিশালী হয়েছে।

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের ধারাবাহিক হামলা এবং ইয়েমেনে পাল্টাপাল্টি সামরিক অভিযানের মধ্যেই নতুন করে এ সতর্কতা জারি করা হলো।

সূত্র: আল-জাজিরা



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *