সারাবিশ্ব

ভারতের পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

প্রকাশিত :
রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
/
১৭ বার সংবাদটি দেখেছে

অর্থের উৎস, পরিচালন ব্যবস্থা, শিক্ষক-শিক্ষার্থী ও নথিপত্রে নানা অসঙ্গতির অভিযোগে পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একই অভিযোগে আরও ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

রাজ্যের আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন দফতর সূত্রে জানা গেছে, কলকাতাসহ ২২টি জেলায় মাদ্রাসাগুলোর ওপর এই যাচাই চালানো হয়। জেলা প্রশাসনের পাশাপাশি রাজ্য পর্যায়ের বিশেষ পরিদর্শক দলও বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে তথ্য সংগ্রহ করে।

তদন্তে মাদ্রাসাগুলোর অনুমোদন, পরিচালন ব্যবস্থা, শিক্ষক-শিক্ষিকার সংখ্যা, শিক্ষার্থীদের উপস্থিতি, অবকাঠামো এবং অর্থের উৎসসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। যাচাই শেষে গুরুতর অসঙ্গতি পাওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রথম ধাপে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

দফতরের এক কর্মকর্তা জানান, অনুমোদিত ও নিয়ম মেনে পরিচালিত মাদ্রাসাগুলোর কার্যক্রমে কোনো সমস্যা হবে না। তবে অনুমোদন, পরিচালনা বা নথিপত্রে গুরুতর অনিয়ম পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ মাদ্রাসাগুলোর সঙ্গে নিরাপত্তা-সংক্রান্ত বিতর্কের কথাও তুলে ধরেছেন। তাঁর দাবি, অতীতে কিছু মাদ্রাসার শিক্ষক উগ্রপন্থী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও ‘দেশবিরোধী কার্যকলাপের’ অভিযোগও উঠেছে বলে তিনি দাবি করেন।

মন্ত্রী বলেন, বিধিবদ্ধভাবে অনুমোদন নিয়ে পরিচালিত মাদ্রাসাগুলো চলবে। তবে অনুমোদন ছাড়া যত্রতত্র মাদ্রাসা পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

সূত্র: আনন্দবাজার



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *