বরিশাল নগরী

বরিশালে ‎দুর্যোগ মোকাবিলায় নারীবান্ধব উদ্যোগ জোরদারের আহ্বান

প্রকাশিত :
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
/
৩৭ বার সংবাদটি দেখেছে

দেশের বানী | স্টাফ করেসপন্ডেন্ট : বরিশালে ‎দুর্যোগের আগে, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনভিত্তিক সহায়তা নিশ্চিত করতে জনসম্পৃক্ততা কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়েছে।
‎

‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বরিশাল নগরীর একটি মিলনায়তন SHIFT Asia: Supporting Humanitarian Initiatives for Feminist Transformation in Asia (Bangladesh) প্রকল্পের আওতায় ‘Need-Based Advocacy Initiative on Pre, During, and Post Disaster Period’ শীর্ষক সভায় এ আহ্বান জানানো হয়।
‎

‎সভায় সভাপতিত্ব করেন BWHP-এর সভাপতি ও আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার।
‎

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শাহাজাদী আক্তার, সিভিল সার্জন ডা. মো. সাইয়দুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ডাঃ হাফিজ আশরাফুল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিডি গোলাম কবির, লাল সবুজ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার মোমেনা শিফা রুমকি এবং বিডিক্লিনের সহকারী বিভাগীয় সমন্বয়ক আরিফ হোসেন।সভায় সাংবাদিক, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।
‎

‎সভায় দুর্যোগের বিভিন্ন পর্যায়ে নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রয়োজন চিহ্নিত করে সে অনুযায়ী সহায়তা ও সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সংগঠন ও মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

‎
‎আলোচনায় বক্তারা বলেন, দুর্যোগের সময় সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের প্রয়োজন ও মতামতকে গুরুত্ব দিতে হবে। দুর্যোগের আগে প্রস্তুতি, দুর্যোগকালীন জরুরি সেবা এবং পরবর্তী পুনর্বাসন—তিন পর্যায়েই সমন্বিত উদ্যোগ প্রয়োজন।



মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *