জেলার খবর

নাগরপুরে ছাত্রীকে মারধরের অভিযোগ

প্রকাশিত :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পচাসারাটিয়া মেহের আলী খান স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ইব্রাহিম খলিলের বিরুদ্ধে।

সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে এ মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত অক্টোবর মাসে প্রতিষ্ঠানের বাংলা বিষয়ের শিক্ষিকা রিমা রানী পালকে মারধরের অভিযোগ উঠেছিল ইব্রাহিম খলিলের বিরুদ্ধে। একই শিক্ষার্থীর বিরুদ্ধে পুনরায় মারধরের অভিযোগ ওঠায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে ম্যানেজিং কমিটির সদস্য রাগবীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অযোগ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষর প্রশাসনিক দক্ষতা না থাকার কারনে বখাটে ছাত্রের সঠিক কোন বিচার না হওয়ায় এই পরিনতি হয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষিকাকে গায়ে হাত দেয়ার বিষয়টি ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং সভাপতির যোগ সাজসে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল।

সহকারী শিক্ষিকা আলেয়া আক্তার বলেন, আমি এ ঘটনা জানার সাথে সাথে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারকে জানাই এবং শিক্ষার্থীর অভিবাবকে জানানোর জন্য বলেছি কিন্তু সে গাফলতি করেছে।

এ ঘটনায় মেহের আলী খান স্কুল এন্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুর রহমান খান বলেন, বখাটে ছাত্রের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *