
জেলার খবর
ধানমন্ডিতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
রাজধানীর ধানমন্ডির একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডির ১০/এ এলাকার একটি ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ১০/এ এলাকার একটি ভবনে আগুন লাগার খবর পান তারা। পরে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট পাঠানো হয়।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও প্রাথমিকভাবে পাওয়া যায়নি।
বাপ্পি/সা.এ
মন্তব্য
0 টি মন্তব্য