জেলার খবর

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

প্রকাশিত :
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

সাতক্ষীরার শ্যামনগরে লোকাল বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাগর আলি গাজি (৪৮) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন।

সোমবার (২রা নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বংশীপুর এলাকায় সোনার মোড় মৎস্য আড়তের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর আলি গাজি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গাজীপাড়া এলাকার শওকত আলি গাজির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ইজিবাইক নিয়ে সড়কে চলাচলের সময় ভেটখালি থেকে ছেড়ে আসা শ্যামনগর-সাতক্ষীরাগামী একটি লোকাল বাসের সঙ্গে তার ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। দূর্ঘটনার সাথে জড়িত বাসটি আটক করা সম্ভব হয়নি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *