সারাবিশ্ব

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযানের জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করছে ইরান: আইআরজিসি

প্রকাশিত :
রোববার, ১ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য পরবর্তী অভিযানের জন্য নতুন নতুন লক্ষ্যবস্তু চিহ্নিতকরণ ও ভৌগোলিক সীমার বাইরে সামরিক পরিকল্পনা তৈরির কাজ পুরোদমে শুরু করেছে ইরান।

রোববার (১ নভেম্বর) ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মহেব্বি বলেছেন, শত্রুপক্ষকে চরম ক্ষতির মুখে ফেলতে এবং সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে একটি বিশাল সামরিক কৌশলগত ক্ষেত্র প্রস্তুত রাখা হয়েছে।

তেহরানে এক বক্তব্যে তিনি জানান, সম্প্রতি দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠকে দেওয়া নির্দেশনা যুদ্ধের প্রেক্ষাপটে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। ইরানের সশস্ত্র বাহিনী এখন যেকোনো সময়ের চেয়ে শত্রুকে চূড়ান্ত জবাব দিতে আরও বেশি প্রস্তুত।

জেনারেল মহেব্বি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য এই সংঘাতে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা মানা হবে না। যদি যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা নতুন করে কোনো সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তাহলে সেই সংঘাত কখন এবং কীভাবে শেষ হবে তা শুধু ইরানের জনগণ ও তাদের সশস্ত্র বাহিনীই ঠিক করবে।

সর্বোচ্চ নেতার নির্দেশনার পর মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চলেও সম্ভাব্য আঘাতের কৌশল সাজাচ্ছেন আইআরজিসির কমান্ডারেরা। শত্রুর যেকোনো আগ্রাসনের দ্রুত ও কঠোর জবাব দিতে ইরানি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: তাসনিম নিউজ



সালাউদ্দিন/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *