জেলার খবর

হাবাসপুরে ওয়ার্ড বিএনপি সভাপতির সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদ

প্রকাশিত :
রোববার, ১ নভেম্বর, ২০২৬
/
৪ বার সংবাদটি দেখেছে

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. খোকন খানের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন বিএনপি।

রবিবার বিকেলে হাবাসপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সভায় হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলাকায় হানাহানি সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা কোনো উসকানিতে পা দেব না।

তিনি আরও বলেন, গত কয়েক দিন আগে ওয়ার্ড সভাপতি খোকন খানের সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচনকে কেন্দ্র করে দলের কোনো নেতাকর্মী যেন কোনো ধরনের বিবাদে না জড়ান, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

সিরাজুল ইসলাম নামের এক শিক্ষকের কর্মকাণ্ডের সমালোচনা করে আব্দুল মান্নান প্রামাণিক বলেন, একজন শিক্ষক হয়ে তিনি যে আচরণ করেছেন তা অনভিপ্রেত। তিনি কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন কি না, তা খতিয়ে দেখা হবে।

এ সময় হাবাসপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হুজ্জাত আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. বশির উদ্দিন মাস্টার ও মাসুদ রানাসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।



সালাউদ্দিন/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *