লাইফ স্টাইল

প্রেসার কুকারেই তৈরি হবে দোকানের মতো মুচমুচে লিট্টি-চোখা, জেনে নিন রেসিপি

প্রকাশিত :
রোববার, ১ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

শীতের দিনে গরম গরম লিট্টি-চোখা খেতে পছন্দ করেন অনেকেই। ভারতের বিহার ও উত্তর প্রদেশের জনপ্রিয় এই খাবার এখন বাংলাদেশেও বেশ পরিচিত। মসলাদার ছাতুর পুরে ভরা লিট্টির সঙ্গে পোড়া বেগুন ও টমেটোর চোখা—সব মিলিয়ে স্বাদটা একেবারেই আলাদা। তবে বাড়িতে লিট্টি তৈরি করতে গিয়ে অনেকেই ঝামেলার কথা ভাবেন।

কিন্তু জানেন কি, চুলায় প্রেসার কুকার ব্যবহার করেই তৈরি করা যায় দোকানের মতো সুস্বাদু লিট্টি-চোখা। এর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই। চলুন, জেনে নেওয়া যাক সহজ রেসিপি।

লিট্টি তৈরিতে যা যা লাগবে

মণ্ড তৈরির উপকরণ: 

আটা ২ কাপ, ঘি ২ চা চামচ, লবণ আধা চা চামচ, প্রয়োজনমতো পানি।

ছাতুর পুর তৈরির উপকরণ:

– ছাতু ২ কাপ
– রসুন কুচি ১ টেবিল চামচ
– আদা কুচি ১ চা চামচ
– কাঁচা মরিচ কুচি ২টি
– পেঁয়াজ কুচি আধা কাপ
– অর্ধেক লেবুর রস
– জোয়ান আধা চা চামচ
– কালোজিরা আধা চা চামচ
– সরিষার তেল ২ টেবিল চামচ
– স্বাদমতো লবণ
– সামান্য আচারের মসলা (ইচ্ছা অনুযায়ী)

যেভাবে তৈরি করবেন লিট্টি

প্রথমে একটি পাত্রে আটা, লবণ ও ঘি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে পানি দিয়ে কিছুটা শক্ত মণ্ড তৈরি করুন। মণ্ডটি ঢেকে ১০ মিনিট রেখে দিন।

এবার অন্য একটি পাত্রে ছাতু নিন। এতে রসুন, আদা, কাঁচা মরিচ, পেঁয়াজ, লেবুর রস, জোয়ান, কালোজিরা, সরিষার তেল ও লবণ মেশান। স্বাদ বাড়াতে সামান্য আচারের মসলাও দিতে পারেন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ছাতুর পুর তৈরি করুন।

এরপর আটার মণ্ড থেকে মাঝারি আকারের কয়েকটি বল তৈরি করুন। প্রতিটি বল হাত দিয়ে চ্যাপ্টা করে মাঝখানে জায়গা তৈরি করে ছাতুর পুর ভরে মুখ ভালোভাবে বন্ধ করে দিন। এভাবে সব লিট্টি তৈরি করে নিন।

এবার প্রেসার কুকারে ২ টেবিল চামচ তেল দিয়ে হালকা গরম করুন। কুকারের রাবার ও সিটি খুলে রেখে লিট্টিগুলো সাজিয়ে দিন। ঢাকনা বন্ধ করে একেবারে কম আঁচে রান্না করুন। কিছুক্ষণ পরপর কুকারটি সাবধানে ঘুরিয়ে দিন, যাতে লিট্টির সব দিক সমানভাবে সেঁকা হয়।

প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে লিট্টি সোনালি রং ধারণ করলে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে গরম গরম লিট্টি।

ছবি: প্রতিকী ছবি

চোখা তৈরিতে যা যা লাগবে

বড় বেগুন ১টি, টমেটো ১টি, রসুন ২ কোয়া, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা কুচি আধা চা চামচ, কাঁচা মরিচ ২টি, সরিষার তেল আধা চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, স্বাদমতো লবণ।

যেভাবে তৈরি করবেন চোখা

প্রথমে বেগুন ও টমেটো ভালোভাবে ধুয়ে নিন। বেগুনের গায়ে কয়েকটি চিরে তার ভেতরে রসুন ও কাঁচা মরিচ ঢুকিয়ে দিন। এরপর বেগুন ও টমেটো সরাসরি আগুনে পুড়িয়ে নিন। ভালোভাবে পুড়ে গেলে নামিয়ে ঠান্ডা হতে দিন।

ঠান্ডা হলে বেগুন ও টমেটোর পোড়া খোসা ছাড়িয়ে নিন। এবার একটি পাত্রে নিয়ে ভালোভাবে চটকে মিহি করে নিন। এতে পেঁয়াজ কুচি, আদা, সরিষার তেল, ধনেপাতা ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিন।

ব্যস, তৈরি হয়ে গেল মজাদার বেগুন-টমেটোর চোখা।

গরম গরম লিট্টির ওপর সামান্য ঘি মাখিয়ে নিন। সঙ্গে পরিবেশন করুন বেগুন-টমেটোর চোখা। চাইলে পাশে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ ও আচারও রাখতে পারেন। শীতের বিকেলের নাশতা কিংবা ছুটির দিনের বিশেষ খাবার হিসেবে এই লিট্টি-চোখা হতে পারে দারুণ আয়োজন।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *