জেলার খবর

নৈতিক শিক্ষাসহ শিক্ষার মান উন্নয়নের বিকল্প নেই: আব্দুল মুনতাকিম

প্রকাশিত :
রোববার, ১ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

নীলফামারী-৪ আসনে সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, দেশের সার্বিক উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার মান উন্নয়ন হলে সকল স্তরে উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রাথমিক শিক্ষা থেকে নৈতিক শিক্ষার গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাসহ শিক্ষার মান উন্নয়নে আমরা কাজ করছি। আপনারাও কাজ করেন। আগামীর কিশোরগঞ্জ শিক্ষাসহ সকল ক্ষেত্রে রোল মডেলে পরিণত হবে।

পহেলা নভেম্বর রোববার দুপুরে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, শিক্ষক ফজল কাদির, আলী আকবর, হোদায়েত হোসেন প্রমুখ। এতে শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এসএমসি কমিটির সভাপতিগণ অংশগ্রহণ করে। কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানী।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *