জেলার খবর

নাগরপুরে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশিত :
রোববার, ১ নভেম্বর, ২০২৬
/
৪ বার সংবাদটি দেখেছে

”দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান প্রমূখ। অনুষ্ঠানে যুবসমাজের উন্নয়ন, আত্নকর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের দক্ষতা বিকাশের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণের মাধ্যমে যুবকদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

 



সাজু/নিএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *