জাতীয়

বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব

প্রকাশিত :
রোববার, ১ নভেম্বর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

২০২৬ সালের হজ মৌসুমে সৌদি আরবে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে আটকে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল ফেরত পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে হজযাত্রীদের ইন্স্যুরেন্স-বহির্ভূত চিকিৎসা ব্যয়ের অর্থ সৌদি সরকার ফেরত দেওয়ার বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

ধর্মমন্ত্রী বলেন, ফেরত পাওয়া এই অর্থ সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে দেওয়া হবে। হজযাত্রীদের আর্থিক স্বার্থ রক্ষা এবং দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য।

তিনি আরও জানান, পূর্ববর্তী হজ মৌসুমগুলোতে এ ধরনের অর্থ ফেরত পাওয়ার কোনো নজির ছিল না।

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর ইন্স্যুরেন্স-বহির্ভূত চিকিৎসা ব্যয়ের বিপরীতে আটকে রাখা অর্থ ফেরত দেওয়ায় সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো এই অর্থ ফিরে পাবে।

ধর্ম মন্ত্রণালয়ের এ উদ্যোগকে হজযাত্রীদের আর্থিক স্বার্থ সুরক্ষা এবং দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন ধর্মমন্ত্রী।



সাজু/নিএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *