জেলার খবর

বরগুনার পাথরঘাটায় ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২১ জনকে আটক করেছে কোস্ট গার্ড

প্রকাশিত :
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

বরগুনার পাথরঘাটায় ২ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২১ জনকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (৩১ অক্টোবর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বরগুনার পাথরঘাটা থানাধীন বিষখালী নদীর নীলিমা পয়েন্ট সংলগ্ন এলাকায় গত ৩০ অক্টোবর ২০২৬ বিকাল ৫ টায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৭ টি বেহুন্দী জাল, ৪ টি উইংস, ২ টি ডেরিক ও ৪ টি ট্রলডোরসহ ২১ জন জেলেকে আটক করা হয়।

জব্দকৃত বোট, ট্রলিং জাল, ট্রলিং সরঞ্জাম ও আটককৃত জেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *