জেলার খবর

আবুল কালামের মামলা প্রত্যাহারের দাবিতে বরগুনায় মানববন্ধন

প্রকাশিত :
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নামে ষড়যন্ত্র ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে অত্র ইউনিয়নের সাধারণ জনগণ। 

৩১ অক্টোবর শনিবার সকাল ১১ টার দিকে দক্ষিণ মনসাতলী মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষোভ সমাবেশে মুজাহিদুল ইসলাম মিলন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, আবু জাফর মুন্সি, রফিকুল ইসলাম ও সিরাজ মোল্লা।

বক্তারা বলেন, আবুল কালাম আজাদ একজন সমাজসেবক মানুষ তিনি আগামীতে গৌরীচনা ইউনিয়নের ৭নং
ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচন করবেন তাই তার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ ট্রান্সপোর্ট ব্যবসায়ী জুলহাস আকন মামলা সহ বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে।

বক্তারা প্রশাসনসহ জেলা বিএনপি’র প্রতি আহ্বান জানিয়ে দাবি করেছেন আবুল কালাম আজাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানি মূলক মামলা প্রত্যাহার করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

গৌরীচন্না ইউনিয়নের সাধারণ জনগণের আয়োজনে নারী-পুরুষ সহ প্রায় শতাধিক মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *