জেলার খবর

জিপিএ-৫ পেয়েছে মাত্র ২৯২৯ জন

প্রকাশিত :
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

আজ প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বড় ধরনের ধস নেমেছে। গত ১৫ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাসের হার রেকর্ড হয়েছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশ।

দিকে জিপিএ-৫ প্রাপ্তিতে হতাশ করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। গত বছর যেখানে ৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, সেখানে এবার পেয়েছে মাত্র ২ হাজার ৯২৯ জন। এক বছরের ব্যবধানে কমেছে ৩ হাজার ১৬৮ জন।

শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

এবার বোর্ডের অধীনে ১১৪টি কেন্দ্রে ২৮০টি কলেজের ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছেলেদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ। মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ৮৯ শতাংশ। ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা ৬ দশমিক ২৭ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে।

জেলাভিত্তিক ফলাফলে তিন পার্বত্য জেলার ফলাফলে দেখা গেছে আরও বড় ব্যবধান। সবচেয়ে খারাপ ফল করেছে পার্বত্য খাগড়াছড়ি জেলা। সেখানে পাসের হার মাত্র ২৯ দশমিক ৮৫ শতাংশ। রাঙামাটিতে ৩৩ দশমিক ২৪ শতাংশ এবং বান্দরবানে ৪১ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বিপরীতে চট্টগ্রাম মহানগরীতে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ।

এবার অন্তত তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে শতভাগ পাসের সাফল্য দেখিয়েছে মাত্র ছয়টি কলেজ।

এদিকে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা এক বছরের ব্যবধানে অর্ধেকেরও বেশি কমে যাওয়ায় বোর্ডের সামগ্রিক ফলাফল নিয়ে অভিভাবক মহলে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *