জেলার খবর

শিশু অপহরণের অভিযোগে পিতা-পুত্র গ্রেপ্তার

প্রকাশিত :
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

চট্টগ্রামের পটিয়া উপহেলায় ১২ বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে করা মামলায় পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে এনআরবি-৭।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার অলির হাট মল্লিকপাড়ার উত্তম মল্লিক (৪৫) ও তার ছেলে আদিত্য মল্লিক (২১)।

এনআরবি-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়, পটিয়া থানায় ২০২৫ সালের ১১ জুলাই শিশু অপহরণ ও ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইনে একটি মামলা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি আদিত্য মল্লিক ও তার বাবা উত্তম মল্লিক ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ অক্টোবর বিকেলে কক্সবাজারের রামু উপজেলার মরিচ্চ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *