
জেলার খবর
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ
সাতক্ষীরার শ্যামনগরে ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (৩০শে অক্টোবর) বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টায় শ্যামনগর থানাধীন যাদবপুর বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ১৪ বোতল ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়। জব্দকৃত ফেন্সিডিল ও ঔষধের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদকপাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাজু/নিএ
মন্তব্য
0 টি মন্তব্য