জেলার খবর

৭ দফা দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি ঘোষণা

প্রকাশিত :
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

চাঁদাবাজি ও দলীয়করণ বন্ধের দাবিতে এবং জনআকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে ৭ দফা দাবিতে ১১ দলীয় জোট লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের আলহেরা এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর বলেন, ৩১ আগস্টের লংমার্চ সফল করতে ঝিনাইদহে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই কর্মসূচিতে দুই লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, ৭ দফা দাবি আদায়ে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ ঢাকা থেকে যাত্রা শুরু করে খুলনা হয়ে ঝিনাইদহে পথসভা করবেন। এরপর তারা কুষ্টিয়ার একটি পথসভায় অংশ নেবেন। ঝিনাইদহে বিকেল ৫টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি প্রধান কর্নেল (অব.) অলি আহমদ, খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, ১১ দলীয় জোটের জেলা আহ্বায়ক ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি আব্দুল হাই, তাজুল ইসলাম ও ছগির আহম্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *