
শার্শায় আওয়ামী লীগের ২ কর্মী আটক
যশোরের শার্শায় পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে তাঁদের আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন শার্শার বড় আঁচড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে রাব্বি বিশ্বাস (২৬) এবং শিবনাথপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে আব্দুল মাজেদ (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৮টার দিকে বেনাপোল বাজারের মেয়র মার্কেটের সামনে অভিযান চালিয়ে রাব্বি বিশ্বাসকে আটক করা হয়। তিনি একটি পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন আসামি বলে জানায় পুলিশ।
অন্যদিকে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে বারপোতা বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মাজেদকে আটক করা হয়। তাকেও একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, আটক দুজনকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
তবে তাঁদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত তথ্য জানানো হয়নি।
কুশল/সাএ
মন্তব্য
0 টি মন্তব্য