জেলার খবর

চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁস, গ্রেপ্তার অফিস সহায়ক

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বিদ্যালয়ের অফিস সহায়ক মো. শাহজামাল শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) রাতে তাঁকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে তাঁকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ২৬ অক্টোবর প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে জেলা প্রশাসক লুৎফুন নাহার তিন সদস্যের কমিটি গঠন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকীকে কমিটির প্রধান করা হয়।

তদন্তের অংশ হিসেবে শাহজামালের ব্যক্তিগত কম্পিউটার জব্দ করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সেখানে প্রাক্তন প্রধান শিক্ষকদের স্বাক্ষর জাল করে মাস্টার রোলে নিয়োগ, শিক্ষার্থী ভর্তি ও শিফট পরিবর্তনসংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া গেছে। অফিস সহায়ক পদে কর্মরত থাকলেও কম্পিউটার অপারেটর পদে বেতন নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

তবে কতজনকে নিয়োগ দেওয়া হয়েছে, কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না এবং নথিতে কার স্বাক্ষর জাল করা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ভর্তি ও শিফট পরিবর্তনে অনিয়মের অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত এখনো চূড়ান্ত হয়নি।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, “প্রতারণা ও জালিয়াতির অভিযোগে শাহজামালকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।”



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *