জেলার খবর

বগুড়ায় ২০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত :
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
/
১১ বার সংবাদটি দেখেছে

বগুড়ার শেরপুর উপজেলায় ২০০০ পিস ইয়াবাসহ আবুল হোসেন (৫৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার গাড়িদহ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবুল হোসেন গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারী কমলার বাজার এলাকার নবাব আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কুমিল্লা থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসে মাদক পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে শেরপুর থানা পুলিশের একটি দল উপজেলার ধুনট মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালায়। এ সময় পুলিশকে ফাঁকি দিয়ে আবুল হোসেন কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় গাড়িদহ এলাকায় বাসটিকে পুনরায় থামানো হয়। এরপর তল্লাশি চালিয়ে ২০০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *