জেলার খবর

সাতকানিয়ায় চেতনানাশক খাইয়ে শিশু ধর্ষণের অভিযোগে দুইজন গ্রেপ্তার

প্রকাশিত :
রোববার, ২৫ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

চট্টগ্রামের সাতকানিয়ায় ১৪ বছর বয়সী এক শিশুকে পানির সঙ্গে চেতনানাশক জাতীয় পদার্থ খাইয়ে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃতরা হলেন, সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মো. ইমন (২৩) ও নুরুল আবছার (৩৮)।

জানা গেছে, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতকানিয়া থানায় মামলা করা হয়।পরে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির বাবা মারা যাওয়ার পর সে মায়ের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকত। গত ২০ অক্টোবর মায়ের অনুপস্থিতিতে পার্শ্ববর্তী হোসনে আরা নামের এক নারী শিশুটিকে নিজের ভাড়া বাসায় ডেকে নিয়ে যান। সেখানে পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাকে অচেতন করা হয়। পরে ইমন ও আবছার শিশুটিকে পালাক্রমে ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়।

সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ (২৫ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *