
রত্নপুর ইউপিতে বিএনপির সমর্থন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান আকন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশা করছেন সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান আকন।
তিনি রত্নপুর ইউনিয়ন বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি এবং বর্তমানে আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
দীর্ঘ রাজনৈতিক পথচলা, জনপ্রতিনিধি হিসেবে অর্জিত অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে সম্পৃক্ততার কারণে রত্নপুর ইউনিয়নের ভোটারদের মধ্যে তাঁর পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে বলে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থন প্রত্যাশী হিসেবে মোঃ আব্দুল মান্নান আকনের প্রার্থিতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। দলীয় সমর্থন প্রক্রিয়ায় শেষ পর্যন্ত কে মনোনীত হন, তা দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
মন্তব্য
0 টি মন্তব্য