জেলার খবর

সাজেকে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মাঠে সোচ্চার ৫৪ বিজিবি

প্রকাশিত :
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কে পাহাড়ি সংগঠনের ডাকা অবরোধের মুখে সাজেক ও আশপাশের এলাকার জনজীবন স্বাভাবিক রাখতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তা জোরদারে সক্রিয় ভূমিকা পালন করছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।

​বিজিবি সূত্র জানায়, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকীর সার্বিক দিকনির্দেশনায় সাজেক-বাঘাইহাট সড়কসহ সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্যাটালিয়নের টহল দল ও নিরাপত্তা চৌকিগুলোর নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাজেকে আসা পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দিন-রাত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

​স্থানীয় বাসিন্দাদের মতে, বিজিবির নিয়মিত টহল, নিরাপত্তা তৎপরতা এবং কার্যকর ভূমিকার ফলে সাজেক ও তৎসংলগ্ন এলাকার সর্বসাধারণের মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে। এলাকার সার্বিক শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে বিজিবির এই তৎপরতা অব্যাহত রয়েছে।

​পরিস্থিতি প্রসঙ্গে ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী জানান, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। সাজেক এলাকায় শান্তি, সম্প্রীতি ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আমাদের এই বিরামহীন নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

​একই সাথে সাজেক এলাকার সার্বিক আইনশৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো উপায়ে ছড়ানো গুজোব ও বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *