
বরগুনার বামনায় ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ১
বরগুনার বামনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ধাওয়ার পর রাফান জোমাদ্দার আকাশ নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বামনা-পাথরঘাটা সড়কের সোনাখালী এলাকায় এ মিছিল হয়।
বরগুনার বামনায় ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ১ বরগুনার বামনা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। এ সময় পুলিশ ধাওয়া করে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বামনা-পাথরঘাটা সড়কের সোনাখালী এলাকায় এ মিছিল বের করেন বামনা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাঁদের হাতে একটি ব্যানার ছিল। মিছিল থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে গাজীরপুল এলাকা থেকে রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করে। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, মিছিলের খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের ধাওয়ায় ঝটিকা মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় গাজীরপুল এলাকা থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, আকাশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাপ্পি/সা.এ
মন্তব্য
0 টি মন্তব্য