জেলার খবর

যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু

প্রকাশিত :
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
/
১১ বার সংবাদটি দেখেছে

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় পুনরায় দানাদার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন।

গ্যাস সংকটের কারণে প্রায় আট মাস বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর গ্যাস সংযোগ পায় কারখানাটি। এরপর কর্তৃপক্ষ উৎপাদনের প্রাথমিক প্রস্তুতি (স্টার্ট-আপ) শুরু করে।

গত মঙ্গলবার রাতে অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন শুরু হলেও ৪৩ ঘণ্টা পর কারখানার বয়লারে লিকেজ দেখা দেওয়ায় তা পুনরায় বন্ধ হয়ে যায়। পরবর্তীতে লিকেজ মেরামত করা হলেও গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন শুরু করতে বিলম্ব হয়। সব জটিলতা কাটিয়ে শুক্রবার সকাল থেকে কারখানায় পুরোদমে সার উৎপাদন শুরু হয়েছে।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *