প্রধান শিরোনামবরিশালবরিশাল জেলা

বরিশালে দুই অটোরিকশার চাপায় প্রাণ গেল বৃদ্ধের!

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
/
১১ বার সংবাদটি দেখেছে

দক্ষিণ টিভি | বাকেরগঞ্জ করেসপন্ডেন্ট : বরিশালের বাকেরগঞ্জে সড়ক পার হওয়ার সময় দুই অটোরিকশার চাপায় আব্দুল মন্নান মল্লিক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বরিশাল-বরগুনা আঞ্চলিক মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলা মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মন্নান মল্লিক উপজেলার গারুড়িয়া ইউনিয়নের জিনিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত শামসুল হক মল্লিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মডেল মসজিদ এলাকায় সড়ক পার হচ্ছিলেন আব্দুল মন্নান। এ সময় দুটি অটোরিকশার চাপায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী তাসলিমা বেগম জানান, তাঁর স্বামী সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে কী কারণে তিনি ওই এলাকায় গিয়েছিলেন, তা তিনি জানেন না।

দুর্ঘটনার পর অটোরিকশা দুটির মধ্যে একটি আটক করেছে পুলিশ। অন্য অটোরিকশাটি নিয়ে চালক পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া অটোরিকশাটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। একটি অটোরিকশা আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া অটোরিকশাটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *