জেলার খবর

শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামে ভর্তি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজার এলাকার কুটেমনি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় জানতে প্রযুক্তির সহায়তা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারনা কেউ তাকে হত্যা করে মরদেহ ওই ব্রিজের নিচে ফেলে রেখে গেছে।

বৃহস্পতিবার সকালে ড্রামটি খালের পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর দেওয়া হয় স্থানীয় গ্রাম পুলিশকে। ড্রামের ভেতরে নারীর মরদেহ দেখতে পেয়ে গ্রামপুলিশ শ্রীবরদী থানা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের উদ্যোগ নেয় পুলিশ। তবে ওই নারীর পরিচয় ও কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ পরীক্ষা নিরিক্ষা করছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। পাশাপাশি নিহত নারীর পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হবে। এই ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছ।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *