
জাতীয়
বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার
দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে শেখ আব্দুল হান্নানের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
বিস্তারিত আসছে…
সাজু/নিএ
মন্তব্য
0 টি মন্তব্য