জাতীয়

ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত 

প্রকাশিত :
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
/
১৬ বার সংবাদটি দেখেছে

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার স্বান্তনারের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।

শনিবার (১৭ অক্টোবর) এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা। ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তাদের বাস্তবায়নের জন্য নির্দেশনাও দিয়েছে সংস্থাটি।

নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ এবং দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তিকরণ সংক্রান্তে বিস্তারিত সময়সূচি নির্বাচন কমিশন নির্ধারণ করেছেন।

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ৩১ অক্টোবর। দাখিলকৃত আবেদনসমূহ ইস্যুকরণের শেষ তারিখ ৩ নভেম্বর। ভোটার স্থানান্তরের জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ৫ নভেম্বর।

নির্দেশনায়, সময়সূচি অনুযায়ী স্থানান্তরের আবেদনসমূহ নিষ্পত্তিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ কর্মকর্তাদের বলা হয়েছে।

আগামী জানুয়ারি থেকে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *