
অপরাধ
নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশ্লীল ভিডিও প্রচারের অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

বরিশাল প্রতিনিধি: ‘Expose of Barishal’ নামের একটি নিউজ চ্যানেলের বিরুদ্ধে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশ্লীল ভিডিও প্রচারের অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডে নারীদের সম্মানহানি ও সামাজিক মূল্যবোধ ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেছেন সচেতন মহল।
অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে সত্যতা যাচাই এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন নাগরিকরা।
মন্তব্য
0 টি মন্তব্য