জেলার খবর

যশোর কারাগারে কয়েদির মৃত্যু

প্রকাশিত :
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
/
১৪ বার সংবাদটি দেখেছে

যশোর কেন্দ্রীয় কারাগারে অরুই বাড়ই (৬৩) নামে এক কয়েদি অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত অরুই বাড়ই বাগেরহাট জেলার হোলা এলাকার রবীন্দ্রনাথের ছেলে। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে ৭৮২৯-এ নম্বর কয়েদি হিসেবে বন্দি ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *