
বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের যুগপূর্তি উদযাপন
দেশের বানী | স্টাফ করেসপন্ডেন্ট : বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিইমজা)-এর যুগপূর্তি উপলক্ষে সম্মাননা, সংবর্ধনা ও আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল সার্কিট হাউজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা(মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন। বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিইমজা)-এর সভাপতি মুরাদ আহমেদের সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা কাজী মিরাজ মাহমুদ, সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, সাবেক সভাপতি ফিরদাউস সোহাগ, সাবেক সম্পাদক গিয়াসউদ্দিন সুমনসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিইমজার দীর্ঘ পথচলা, গণমাধ্যমের ভূমিকা এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সংগঠনের যুগপূর্তি উপলক্ষে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।
বিইমজার সদস্য ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত আড্ডা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
উল্লেখ্য, গত এক যুগ আগে বরিশালের পেশাদার টেলিভিশন সাংবাদিকদের নিয়ে বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিইমজা)-এর আত্মপ্রকাশ হয়।
মন্তব্য
0 টি মন্তব্য